কিপটেমির জন্য এলাকায় খুব বিখ্যাত মিসেস আজিজ। আজিজ সাহেবের মৃত্যুর পর তিনি পত্রিকায় গেলেন শোক বিজ্ঞপ্তি দিতে। কত টাকা লাগবে জানতে চাইলেন।
: পাঁচ শব্দের জন্য এক শ টাকা
: আমি মাত্র দুটো শব্দ ছাপাতে চাই : আজিজ মৃত।
: তবু আপনাকে এক শ টাকাই দিতে হবে। এক শ টাকা মিনিমাম চার্জ। আপনি ইচ্ছে করলে আরো তিনটি শব্দ যোগ করতে পারেন।
একটু ভেবে মিসেস আজিজ বললেন, তাহলে যোগ করে দিন—টায়োটা বিক্রি হবে।
চাকরিদাতা নাইটগার্ড হিসেবে নিয়োগ-প্রত্যাশী একজন প্রার্থীর সাক্ষাত্কার নিচ্ছেন।
: নাইট গার্ড হিসেবে আপনার বিশেষ যোগ্যতা কী?
: আমি স্যার অল্প গোলমালেই ঘুম থেকে জেগে উঠতে পারি।
