মনপুরায় ছয় ট্রলারসহ ৫৫ জেলে আটক

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৩:১৫
 
ভোলার মনপুরার মেঘনায় অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় একটি ফিশিং বোট ও ছয়টি ট্রলারসহ ৫৫ জেলেকে আটক করা হয়েছে। এসময় প্রায় ১০ মণ ইলিশ ও ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। সোমবার রাতভর নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও মত্স্য অফিসারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
 
IMG0
 
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিত দেব, কোস্টগার্ড সিপিও মোঃ বশির, সহকারী মত্স্য অফিসার আবুল বাশারসহ পুলিশের একটি টিম চর নজরুল ও চরপাতালিয়া, কলাতলীচর সংলগ্ন মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫৫ জনকে আটক করা হয়েছে।
 
IMG1
 
আটককৃতদের মনপুরায় নিয়ে আসা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের বিচারকাজের প্রক্রিয়া চলছিল।