রাজধানীতে বাসচাপায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তেজগাঁওয়ের তিব্বতে প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাস ঐ ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এই ঘটনায় বাসের চালক ও সহকারীকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ।
