রাজুর মায়ের মৃত্যুতে ছাত্র ইউনিয়নের শোক

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৮:৫০

শিক্ষাঙ্গণে সন্ত্রাসবিরোধী আন্দোলনে শহীদ রাজুর মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার দিবাগত রাতে আমেরিকার ডালাসে রাজুর মা খাদিজা বেগম ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

খাদিজা বেগমের মৃত্যুতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবু তারেক সোহেল ও সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ শোক ও দু:খ প্রকাশ করেছেন।
১৯৯২ সালে ১৩ মার্চ শিক্ষাঙ্গণে সন্ত্রাসবিরোধী মিছিল করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে শহীদ হন ছাত্র ইউনিয়নের তৎকালীন কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু।