ছবি ও কথা

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২০:২১

 ‘জয় বাংলা’ কনসার্টের এবারের আসরটা আর্টসেল ব্যান্ডের জন্য ছিল বিশেষ একটি মুহূর্ত। কারণ অনেকদিন পর আবারো ব্যান্ডে ফিরেছেন পুরোনো সদস্য সেজান ও সাজু। পুরোনো এই সদস্যদের নিয়ে এবারের আসর মাতিয়ে তোলে ব্যান্ডটি। ছবি: তন্ময় মির্জা

 

 

‘জয় বাংলা’ কনসার্টে সন্ধ্যা নামার আগেই মঞ্চ মাতায় ব্যান্ড ‘লালন’। ততক্ষণে কনসার্ট প্রাঙ্গণ প্রায় পরিপূর্ণ। দেশের গানসহ লালনের বিভিন্ন গান গায় ব্যান্ডটি। ছবি:সামসুল হায়দার বাদশা

 

তরুণদের মাঝে ব্যান্ড ‘চিরকুট’ মানেই অন্যরকম উন্মাদনা। তেমনই এক উন্মাদনায় ‘জয় বাংলা’ কনসার্ট এবার মাতিয়ে তুলেছেন ব্যান্ডের সদস্যরা।

 

ছবি:তন্ময় মির্জা

 

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো ‘জয় বাংলা’ মঞ্চে ছিল ব্যান্ড ‘শূন্য’। নিজেদের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের গানও গায় তারা।

ছবি:সামসুল হায়দার বাদশা