এই উপমহাদেশে প্রায় সবখানেই শোবিজে কাজ করা নারীদের একটু অন্যভাবে দেখা হয়। তবে দিনদিন ভাবনায় পরিবর্তন আসছে। ১০ বছর আগে মানুষ যা ভাবতো বা বিশ্বাস করতো এখন আর তা নেই। একইভাবে ১০ বছর আগে শোবিজে নারীদের কাজের যে পরিবেশ ছিল এখন তা অনেক ভালো। হয়তো এখনো অনেক সমস্যা রয়ে গেছে। সেগুলো কৌশলে ওভারকাম করতে হবে। এখন আমার বয়স ২৭ বছর। ১১ বছর আগে আমি যখন কাজ করতে এলাম তখন ১৬ বছরের একটা মেয়ের জন্য শোবিজটা অনেক বেশিই কঠিন ছিল। বিশেষ করে র্যাম্পের জায়গাটা অনেক রিস্কের ছিল। কিন্তু এখন একটা মেয়ে অনেককিছুই সাবলীলভাবে উতরে যেতে পারছে। কাজের ক্ষেত্র বা পরিবেশে ইতিবাচক পরিবর্তন এসেছে।
শোবিজে নিজের ক্যারিয়ারের সংগ্রাম প্রসঙ্গে
মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়া
