রাজধানীর বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ছয়জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তারা। পরে সংশ্লিষ্ট থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, খিলগাঁও থানা এলাকা থেকে জামান (৪৪) ও বাদল (৪৭), বনানী থানা এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি (৪০), লালবাগ থানা এলাকা থেকে আশরাফ (৪০), ধানমণ্ডি থানা এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি (২২), ঢাকা মেডিক্যাল কলেজ এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তি (৩৫)কে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।
অজ্ঞান পার্টির সদস্যরা তাদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানা গেছে।
