মানব পাচারকারীদের বিরুদ্ধে ইইউর অভিযান

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৬:৪০
ইউরোপিয়ান ইউনিয়ন ভূমধ্যসাগরে মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অপারেশন সোফিয়া নামে পরিচালিত এই অপারেশনে যুদ্ধজাহাজের মাধ্যমে শরণার্থীদের নৌকা উদ্ধার, খোঁজ অথবা ফিরিয়ে দেওয়ার কাজ করবে।
 
 
এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলোতে ইউরোপিয়ান ইউনিয়ন শরণার্থী পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার অভিযানেই মনোযোগ দিচ্ছে। এই বছরে এখন পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার মানুষ আফ্রিকান উপকূল থেকে ইউরোপে পাড়ি দিয়েছে। এদের মধ্যে ২৭০০ জন মানুষ সাগরে ডুবে নিহত হয়েছেন।বিবিসি