সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব ভেবে দেখছে রাশিয়া

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৬:৩১

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে মস্কোর হামলা সমন্বয় করার যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছে তা বাস্তবায়ন করতে পারে রাশিয়া।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের দাবির জবাব দিয়েছে এবং সিরিয়া ভূখন্ডে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)’র বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনার মার্কিন প্রস্তাবের গভীরতা খতিয়ে দেখছে।
খবরে আরো বলা হয়, সার্বিকভাবে এসব প্রস্তাব বাস্তবায়ন করা হতে পারে।বাসস