শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৮:১৬
 
মেডিকেল ও ডেন্টালের পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাজধানীল কাওরান বাজারে সোনারগাঁ হোটেলের পাশে এই ঘটনা ঘটে।
 
রাজধানীর শহীদ মিনারে অবস্থান শেষে দুপুরে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল এলাকা থেকে একত্রিত হয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে যান। শাহবাগে অবস্থান কর্মসূচি পালন শেষে স্বাস্থ্য অধিদফতর অভিমুখে মিছিল নিয়ে যাবার পথে সোনারগাঁ হোটেলের পাশে শিক্ষার্থীরা পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
 
তবে পুলিশ বলছে, শিক্ষার্থীর শান্তিপূর্ণভাবে শাহবাগের দিকে পাঠিয়ে দেয়া হয়েছে।
 
এদিকে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে সারাদেশে আজ সারাদেশে ছাত্র ধর্মঘট পালন করা হচ্ছে।