আন্দোলনের নামে উত্তেজনা সৃষ্টির চেষ্টা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৬:০৮
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রমের সবকিছুই নিয়মমাফিক চলছে। এর মধ্যে আন্দোলনের নামে অহেতুক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
মোহম্মদ নাসিম বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষা নতুন করে নেয়ার দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তা অযৌক্তিক।
 
সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারিদের জন্য নিটল-নিলয় গ্রুপের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেয়া হয়। এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা এনডিসি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার প্রমুখ।