সাড়ে তিন কোটি টাকা দুর্নীতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় এবং মালয়েশিয়ার এক নাগরিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক হামিদুল হাসান বুধবার বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি করেন।
এফডিসির আধুনিকায়নে যন্ত্রপাতি কেনার নামে সরকারের ৩ কোটি ৪৬ লাখ ৫৮ হাজার ৫২০ টাকার আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। পীযূষ ছাড়া অন্য তিন আসামি হলেন, মালয়েশিয়ার নাগরিক জন নোয়েল, যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি খন্দকার শহীদুল ও প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
