রাজধানীর মিরপুরে ডাকাতের গুলিতে জালাল আবেদীন (৪০) নামের এক নৈশপ্রহরী গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ মনিপুর বৈশাখী ভবনের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।
আহতের ছেলে জুয়েল জানান, বৃহস্পতিবার ভোর রাতে একদল ডাকাত দক্ষিণ মণিপুরের বৈশাখী ভবনের পাশের একটি বাসায় ডাকাতির চেষ্টা করে। এ সময় কর্তব্যরত নৈশপ্রহরী জয়নাল আবেদীন ও হারেস মিয়া বাঁশি বাজিয়ে ও ‘ডাকাত ডাকাত.’ বলে চিৎকার করতে থাকেন। তখন ডাকাতদল তাদেরকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি জয়নালের কোমরের বাম পাশে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
