রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ১

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ২৩:১৯
রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মামুন (৩০) নামের এক হোটেল কর্মচারী আহত হয়েছেন। তিনি হাজারীবাগের সাদেক খান রোডের একটি বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। 
 
মামুন জানান, বাসা থেকে তিনি বিমানবন্দর রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন তিনি। রেলস্টেশন এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। ছিনতাইয়ের চেষ্টা করলে তিনি বাধা দেন। এসময় ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭-৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
 
আহত অবস্থায় এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।