গুয়াতেমালার রাজধানীর বাইরে ভূমিধসে চাপা পড়া আরও ২০টি মৃতদেহ উদ্ধার করেছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৯১ জনে।
স্থানীয় সময় বুধবার দেশটির দমকল বিভাগের মুখপাত্র জুলিও সানচেজ জানান, ‘এখন পর্যন্ত এই ঘটনায় মোট ১৯১ জন মারা গেছেন।’
কর্তৃপক্ষ জানায়, এখনো প্রায় দেড়শ লোক নিখোঁজ রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্তৃপক্ষ ক্যাব্যাই ইল গ্রামের দুর্যোগপূর্ণ স্থানে আরো মৃতদেহর জন্য তল্লাশী চালিয়েছে।
ঘটনাস্থলে মৃতদেহগুলো পচে সেখানকার বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। উদ্ধার কর্মীদের মুখোশ পড়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যেতে হচ্ছে।
রাজধানীর ১৫ কিলোমিটার পূর্বে সান্তা ক্যাটারিনা পিনুলা শহরে অবস্থিত গ্রামটির একটি অংশে গত বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের ঘটনাটি ঘটে।
