আজও কেন্দ্রীয় শহীদ মিনারে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৫, ১৭:০৪
 
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল ও পুনঃরায় পরীক্ষা নেয়ার দাবিতে প্রতিদিনের মত বৃহস্পতিবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছিল ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। এদিন সকাল ১১টা থেকে শহীদ মিনারে জড়ো হতে দেখা যায় তাদের। এ সময় মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও কর্মসূচিকে সমর্থন জানিয়ে আন্দোলনে অংশ নেয়।
 
এ সময় শিক্ষার্থীরা প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। প্রায় ২০দিনের মতো ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে তাদের কর্মসূচি চলছে।