ঝিনাইদহে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবি

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:১৬

ভ্রাম্যমাণ প্রতিনিধি

সরকারি প্রাথমিক স্কুল সমূহের সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে শুক্রবার সকালে ঝিনাইদহে মানববন্ধন করেছেন শিক্ষকরা। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

এতে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবুল জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।