সন্দ্বীপে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মিশু গ্রেফতার

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ১১:৪৪
ঈদুল আজহার আগে গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে সন্দ্বীপে দুইজন খুনে অভিযুক্ত সন্ত্রাসী মিশু গ্রুপের প্রধান ফজলে এলাহী মিশুকে অস্ত্রসহ  গ্রেফতার করেছে পুলিশ।  
 
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
এসময় অভিযান চালিয়ে দুইটি পিস্তল, ২টি এক নলা বন্দুক,  ২টি শট গান, ৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, শতাধিক গুলির খোসা ও বেশ কিছু কিরিচ উদ্ধার করা হয়েছে।
 
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান বলেন, সন্দ্বীপে গরুর বাজারে গুলি চালিয়ে দুই ব্যক্তিকে হত্যার ঘটনায় অভিযুক্ত মিশুকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের সময় গুলিবিদ্ধ হন মিশু।