সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পেট্রোল বোমার রাজনীতি ও জঙ্গিবাদের মদদ দাতাদের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না।
শুক্রবার সকালে শিল্পকলার একাডেমিতে ‘শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের’ আয়োজনে শহীদ শেখ রাসেলের ৫১তম জন্মদিন উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুকিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
