মেলান্দহে মামা খুন, ভাগ্নে আটক

আপডেট : ০৯ অক্টোবর ২০১৫, ২১:৫২
জামালপুরের মেলান্দহ উপজেলায় ভাগ্নের ধারালো ছুরির আঘাতে মামা মোতালেব মুন্সি (৩৬) খুন হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। মোতালেব মুন্সি মেলান্দহ উপজেলার আদ্রা গ্রামের পিয়ার উদ্দিনের ছেলে।
 
এ ঘটনায় স্থানীয়রা ভাগ্নে আল আমিনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে।
 
স্থানীয়রা জানান, ঘটনার সময় মোতালেব মুন্সি বাড়ির নিকটবর্তী একটি পুকুর পাড়ে বসা ছিল। এ সময় আল আমিন ধারালো ছুরি হাতে নিয়ে মামা মোতালেব মুন্সিকে আঘাত করে। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত  ঘোষণা করেন। এলাকাবাসী ঘাতক আল আমিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
 
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।