ফরিদপুর প্রতিনিধি
বৃহস্পতিবার রাতে ভাঙ্গা উপজেলা থেকে বিকাশ প্রতারণা চক্রের(ওয়েলকাম পার্টি) তিন সদস্যকে আটক করেছে র্যাব ৮ ফরিদপুরের সদস্যরা। এরা হলো মো. সবুজ মাতুব্বর, মো. তাওহীদ হাওলাদার ও মৃফারুক শিকদার।
র্যাব ৮ ফরিদপুর কোম্পানী অধিনায়ক মেজর নাজমুল আরেফিন জানান, আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এরা বিভিন্ন সময়ে বিকাশ, বিভিন্ন ফোন কোম্পানী, অনলাইন ও লটারি জয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। গোপন সংবাদ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এদের কাছ থেকে অনেকগুলো মোবাইল ফোন, সিমকার্ড, কম্পিউটার ও রাউটার উদ্ধার করা হয়েছে। তিনজনকেই ভাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
