নন্দীগ্রামের বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২০

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

জেলার নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের রণবাঘা বাজারে সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার সকাল থেকে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামের নেতৃত্বে রণবাঘা মাছ বাজার এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। মূলত সরকারি খাস জায়গা অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে জেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এবার তারা টেকসই উচ্ছেদের দিকে নজর দিচ্ছে।