ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার ইউনিট প্রধান ও সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাগণ পরীক্ষা-কেন্দ্র পরিদর্শন করেন।
চলতি বছর চ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য মোট ৭ হাজার ৩১৯ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
উল্লেখ্য, চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায়।
