চরভদ্রাসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বর্তমান উপজেলা চেয়ারম্যান

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:২১

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন হতে এবার চেয়ারম্যান পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক বিএনপি নেতা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এজিএম বাদল আমিন। বৃহস্পতিবার চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় সংবাদকর্মীদের ডেকে আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্তের কথা জানান। দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। বাদল আমিন বলেন, আমি ছাত্রজীবন থেকে বিএনপি করি। বিএনপি যেখানে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে আমার নির্বাচনে অংশগ্রহণ করা একটি ভুল সিদ্ধান্ত ছিল। তাই দলের প্রতি আনুগত্য স্বীকার ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আমি নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।