চীনে রেস্তোরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১৭

আপডেট : ১০ অক্টোবর ২০১৫, ১৭:০২
 
চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ আনহুইয়ে একটি রেস্তোরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার আনহুইয়ের উহু শহরে এ ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর নিশ্চিত করেছেন।
 

এর আগে আগস্টে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে রাসায়নিকের গুদামে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনায় ১৬০ জন নিহত হয়েছিলেন।