চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ বাবুল (৪০) নামে এক যুবককে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান। বাবুল বিনোদপুর ইউনিয়নের চামাটোলা গ্রামের বাসিন্দা।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের খাসেটহাট এলাকায় কেনা-বেচার সময় অস্ত্র ও গুলিসহ বাবুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
