রাজধানী ঢাকার পূর্বাঞ্চলের বালুনদীতে ট্রলারের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ থাকা মাঝি আব্দুল মতিনের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে বাড্ডা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বাড্ডা থানা পুলিশ জানায়, গত ৮ অক্টোবর বাড্ডা থানাধীন বেরাইদ ফকিরখালি বালুনদীতে ট্রলারের ধাক্কায় মতিন তার খেয়া নৌকাসহ পানিতে ডুবে যায়। পরে শুক্রবার রাতে ওই নদীতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি প্রাইমারি স্কুল রাখে। পরে খবর পেয়ে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) পাঠায়।
