রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নূরে আলম খোকন (৬৫) নামে এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রিজন সেলে তার মৃত্যু হয়। নওগাঁর বদলগাছী থানার মুনছুর আলী মণ্ডলের ছেলে খোকন মহাদেবপুরের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
জেলার শাহাদত হোসেন জানান, অসুস্থ অবস্থায় ৩ অক্টোবর বিকেলে তাকে রামেক হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান। আইনগত প্রক্রিয়া শেষে বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চার বছর ধরে তিনি কারাভোগ করছিলেন।
