রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৭:৩৪
রাজধানীর কদমতলীতে ডাইং কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈনুদ্দিন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ৮টার দিকে জেদ্দা ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।
 
নিহতের সহকর্মীরা জানায়, সোয়া ৮টার দিকে কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।