নাটোরে ৪০ লাখ টাকার হেরোইনসহ বাস চালক আটক

আপডেট : ১১ অক্টোবর ২০১৫, ১৭:২৫
নাটোরে যাত্রীবাহী বাস থেকে চার শ গ্রাম হেরোইনসহ বাহারুল ইসলাম (৪৫) নামে এক বাস চালককে আটক করেছে পুলিশ।
 
রবিবার শহরের বড়হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাহারুল নরসিংদীর শিবপুর গ্রামের বাসিন্দা।
 
পুলিশ জানায়, ভোরে শহরের বড় হরিশপুর পেট্রোল পাম্প এলাকায় চেক পোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী  যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি চালকের সিটের নিচ থেকে চানাচুরের চারটি প্যাকেটে চার শ গ্রাম হেরোইন পাওয়া যায়। বাস চালক বাহারুলকে এ সময় আটক করা হয়।
 
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জব্দকৃত হেরোইনের মূল্য ৪০ লাখ।