স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
সরকারি কর্মকর্তা ও কর্মচারী চট্টগ্রাম বিভাগের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ শনিবার চট্টগ্রাম এম. ্এ. আজিজ স্টেডিয়ামে শুরু হবে সকাল ৯টায়।
বিভাগের অধিভুক্ত ১১টি জেলা ও চট্টগ্রাম মহানগরীর ৩টি ক্লাবসহ মোট ১৪টি দলের ৩২০ জন প্রতিযোগী ৩০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। গতকাল শুক্রবার সব কয়টি ইভেন্টের বাছাই শেষ হয়েছে।
