আশুলিয়ায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৬:১০
সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে আশুলিয়ার জামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
 
এ ঘটনায় বিক্ষুব্ধরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধ করে রাখে। তারা দুটি বাসে অাগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে কয়েকটি যানবাহন।