স্পোর্টস রিপোর্টার
গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয় বীর মুক্তিযোদ্ধা মরহুম রজব আলী খান তৃতীয় জাতীয় মাস্টার্স ও আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস। পশ্চিমবঙ্গের ৫০ জনসহ মোট ৪৫০ জন সাবেক অ্যাথলেট অংশ নিচ্ছেন। প্রথম শটপুট ইভেন্টে স্বর্ণ জয় করেন সাবেক তারকা ফুটবলার শেখ মো. আসলাম। ফুটবলে পা দেওয়ার আগে আসলাম খুলনা থেকে ঢাকায় এসে জাতীয় অ্যাথলেটিকসে অংশ নিয়েছিলেন। অ্যাথলেটিকসে তাঁর সাফল্য রয়েছে অনেক।
