ধর্মযাজক হত্যাচেষ্টা: চার জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১২:৩৮
পাবনার ঈশ্বরদী উপজেলায় ধর্মযাজক লুক সরকারকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে জেএমবির আঞ্চলিক কমান্ডারসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
পাবনার ঈশ্বরদীর ব্যাপ্টিস্ট মিশন ‘ফেইথ বাইবেল চার্চ অব গড’-এর ফাদার লুক সরকার (৫০) গত ৫ অক্টোবর সকালে পৌর এলাকার নিজের ভাড়া বাড়িতে হামলার শিকার হন। দুর্বৃত্তরা তার গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে। আহত ফাদার লুক পরে পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।