ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত খ-ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়। বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করবেন। গত ৯ অক্টোবর, শুক্রবার এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাসস।
