মেডিকেল ভর্তিচ্ছুদের আন্দোলন অব্যাহত

আপডেট : ১২ অক্টোবর ২০১৫, ১৯:১৯

প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে ফলাফল বাতিল এবং মেডিকেলে ভর্তির পুনঃপরীক্ষা গ্রহণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থান নেয়। এতদিন তারা শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করে আসছিলেন। সোমবার বেলা ১১টায় শহীদ মিনারে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গণজমায়েতে শেষে দুপুর দেড়টায় সেখান থেকে শাহবাগের উদ্দেশে রওনা হয়।

IMG0

টিএসসিতে পুলিশ বাঁধা দিলে আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে চারদিকের সড়ক অবরুদ্ধ করে রাখে। কর্তৃপক্ষকে প্রশ্নপত্র ফাঁসের দায় স্বীকার করে সকল ফলাফল বাতিল এবং মেডিকেলে ভর্তির পুনঃপরীক্ষা গ্রহণের দাবি জানায় আন্দোলনকারীরা।
IMG1
প্রসঙ্গত: প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতমাস থেকে এ কর্মসূচি পালন করছেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। পরীক্ষার ফলাফল স্থগিত, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তি ও পুনঃপরীক্ষা নেয়া দাবি জানান তারা।
তারা অভিযোগ করেন, পরীক্ষার দিন সকালে ও আগের রাতে ফেসবুকে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং প্রশ্নপত্রের সঙ্গে তা মিলে রয়েছে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান বলেন, পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলা যুক্তিযুক্ত নয়, পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে। ফোকাস বাংলা।