রাজধানীতে মাহিয়ান মাসরুর (১৩) নামে সপ্তম শ্রেণির এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে নিউমার্কেট থানা পুলিশ।
সোমবার রাতে রাজধানীর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ পাবলিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
মাহিয়ান মাসরুর বাবার নাম ডা. মাসরুর হোসেন। তার বাড়ি লালবাগ ১১২/১ এর চায়না বিল্ডিং গলি।
নিহতের পরিবারের বরাত দিয়ে নিউমার্কেট থানার ওসি ইয়াসির আরাফাত জানান, স্কুল থেকে ফেরার পথে পুকুরে পরে যেতে পারে। সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।
