মিসরে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৭

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:০১

রয়টার্স

 

মিসরে সন্ত্রাসবিরোধী অভিযানে সাতজন নিহত হয়েছে।  দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এ খবর জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গিজার রিং রোডে অভিযানে তিনজন নিহত হয়। তারা বিদ্যুত্ শ্রমিকের ছদ্মবেশে এসেছিলো। বাকি চারজন রাজধানী কায়রোর একটি বাড়িতে অভিযান চালানোর সময় প্রাণ হারায়। সেখান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই অভিযানে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সন্দেহভাজনদের পরিচয় এখনও জানা যায়নি। তবে মন্ত্রণালয় জানায়, তারা হাসম গ্রুপের সদস্য হতে পারে।