শাহবাগে ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ২১:৩৪
 
রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও  ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের কাজে ব্যবহূত ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়। সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃকরা হলেন—সৈয়দ আলম, মো. মাসুদ রানা, মো. আকিবুল আলম ওরফে সবুজ ও মো. সেকান্দর।
 
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ন্দা পুলিশ সদস্যরা এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে ইয়াবা ট্যাবলেট খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছেন।