ছাদ থেকে লাফ দিয়ে তিতাস কর্মকর্তার আত্মহত্যা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৫, ২১:৫২
 
রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় নিজ বাসার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তিতাস গ্যাসের এক কর্মকর্তা। তার নাম মনির হোসেন। মঙ্গলবার রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
জানা গেছে, রাজধানীর দক্ষিণ বনশ্রীর ১৭২/ এ নম্বর বাসায় তিতাসের কর্মকর্তা মনির ভাড়া থাকেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি ওই বাসার ৫ তালার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তিনি নিচে পড়ার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান। 
 
এতে সে গুরুতর আহত হয় এবং অচেতন হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে স্থানীয় আলামিন ও আব্দুল আজিজ নামের দুই ব্যক্তি তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।