রাজধানীর ভাটারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন মাদরাসা ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকাল ১১টার দিকে সাঈদনগরে এ ঘটনা ঘটে।
আহত হলেন- মো. শাকিল (১৪), মো. সায়মন (১৫) ও মো. শামীম (১৫)।
দারুস সালাম হোসেনিয়া মাদরাসার শিক্ষক আব্দুল মান্নান জানান, সকালে মাদরাসার ভেতরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ওই তিন ছাত্র। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে শাকিল ও সায়মন আশঙ্কাজনক অবস্থায় আছেন।
মেডিকেল ক্যাম্প পুলিশে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
