আত্মীয়ের জানাজা দিতে গিয়ে সোমবার নিজেই মারা গেছেন পুলিশের আরআই আব্দুস সালাম (৫০)। নিহত পুলিশের আরআই উপজেলার বেড়হাউলিয়া গ্রামের কেসমতউল্লাহ সরকারের ছেলে। বগুড়া পুলিশ লাইনে কর্মরত আব্দুস সালাম গত চার/পাঁচদিন আগে ছুটিতে বাড়িতে আসেন। সোমবার বিকেলে তিনি তার এক আত্মীয়ের জানাজা দিতে বেড়হাউলিয়া খেলার মাঠে উপস্থিত হন। জানাজা শুরু হয়ে শেষ হওয়ার আগেই তিনি হঠাত্ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় অন্যরা তাকে ধরে মাটিতে শুইয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে বেড়হাউলিয়া বাজারের একজন চিকিত্সক এসে পরীক্ষা করে দেখেন তিনি মারা গেছেন।
নিহত পুলিশের আরআইয়ের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ওই একই স্থানে তার জানাজা
