বেশি ভাড়া আদায়: ১৬ বাসকে ২৪ হাজার টাকা জরিমানা

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ১৮:৩৬
 
ভাড়ার তালিকা না থাকা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রাজধানীতে ১৬টি বাসকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।
 
বুধবার  মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
 
আবুল বাশার বলেন, ‘সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ১৬টি বাসকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে, নিয়ম অনুসারে প্রত্যেক বাসে ভাড়ার তালিকা থাকার কথা। বেশির ভাগ বাসেই এটা দেখা যাচ্ছে না। এ ছাড়া, যাত্রীরা অভিযোগ করছেন চার টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেশি ভাড়া নেয়া হচ্ছে।  আমরা অভিযোগের সত্যতা পেয়েছি।’
’
বাশার আরো বলেন, ‘আমরা যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করার পাশাপাশি আইন অমান্য করার জন্য জরিমানা করছি।’