যাত্রাবাড়ীতে যুবকের আত্মহত্যার অভিযোগ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৫, ২০:১৫
 
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাহবুবুর রহমান নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
 
তার ভাই হাবিবুর রহমান জানান—তারা পরিবারের সবাইকে নিয়ে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের ৭৪/২/৮ নম্বর বাসায় ভাড়া থাকেন। বুধবার সকালে মাহবুবুর রহমান দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢাকেম) হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১১টায় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনাটি আত্মহত্যা বলা হলেও কারণ সম্পর্কে কিছু বলতে পারেনি মাহবুবুর রহমানের পরিবারের সদস্যরা।
 
জানা গেছে, মাহবুবুর রহমান একাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম ইদ্রিস আলী। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে।