রাজধানীর ভাটারার বারিধারা সাঈদনগরে নিমগাছ কাটার সময় বিদ্যুত্স্পৃষ্টে তিন ছাত্র দগ্ধ হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধ ছাত্ররা হলো—শাকিল আহমদ (১৮), হাবিবুর রহমান সায়মন (১৫) ও শামিম হোসেন (১৫)। তারা সবাই দারুস সালাম হোসেনিয়া মাদরাসার হাফিজিয়া বিভাগের ছাত্র। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল মান্নান জানান—সকালে মাদরাসার ভেতরে গাছ কাটার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয় ওই তিন ছাত্র। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শাকিল ও সায়মনের অবস্থায় আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক ডা. পার্থ শংকর পাল জানান, শাকিল আহমদের শরীরের ২৪ শতাংশ এবং হাবিবুর রহমান সায়মনের ৯০ শতাংশ পুড়ে গেছে। শামিম হোসেন সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে।
