বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান মো. খিজির খান হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার টাঙ্গাইল থেকে তারিকুল ইসলাম ওরফে মিঠুকে(৩০) এবং বুধবার মিরপুর থেকে আলেক বেপারিকে (৩৫) গ্রেফতার কর হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) মাফুজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মিঠু জেএমবি নেতা এবং তার নেতৃত্বেই এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, পৃথক অভিযানে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় মিঠুর কাছ থেকে লুণ্ঠিত হওয়া দুটি ক্যামেরা ও দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
