ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১৬:৩৫
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুক্রবার। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে।
 
ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ বছর ১১৭০টি আসনের জন্য ভতিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৪৩,২৩৪ জন।
 
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস অথবা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।
 
পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।