২১ নারীর চিত্র প্রদর্শনী

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২২:৪৪

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীতে শুরু হয়েছে নারী শিল্পীদের চিত্র প্রদর্শনী। বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালা গ্যালারিতে ‘জলজ’ শিরোনামে এ প্রদর্শনীতে ২১ নারী শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনীর আয়োজন করে জলকন্যা নামে শিল্পীদের সংগঠন।

শুক্রবার বিকালে প্রদর্শনীর উদ্বোধন করেন কথাশিল্পী সেলিনা হোসেন। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক শিল্পী রশিদ আমীন, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভের (ইউডা) চারুকলা বিভাগের প্রধান শাহজাহান আহমেদ বিকাশ। শিল্পীদের পক্ষে বক্তব্য রাখেন সুপর্ণা এলিস গমেজ। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন সিতারা আক্তার হ্যাপী, সাবিয়া নাসরিন, শুচিতা সপর্যা, এরিসেন গ্রিফিথ গমেজ, আফরিন সুলতানা, আসমিতা রায়, আজাদি পারভিন, ফারিসা মাহমুদ, ইসরাত জাহান সুখি, জান্নাতুল নেসা টুম্পা, মারুফি শাহিদা উপমা, সাবহা সুমাইয়া, সায়মা আহমেদ, শর্মিষ্ঠা রায়, সুপ্তি ভক্ত, সিগমা হক, সিথি ফাতেমা, তানিয়া ফারাবি, তমা সাহা, তন্নি ও সুপর্না এলিস গমেজ।

নারী দিবসে আট নারীর প্রদর্শনী ‘কালারস’

আন্তর্জাতিক নারী দিবসে আট নারীর শিল্পকর্ম নিয়ে রাজধানীর লালমাটিয়ার গ্যালারি দ্বীপে শুরু হলো ‘কালারস’ শিরোনামের দলীয় প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন ফারহানা আফরোজ বাপ্পী, ফারজানা ইসলাম মিল্কী, মনিদীপা দাশগুপ্ত, মুক্তি ভৌমিক, নিশাত চৌধুরী, রেহানা ইয়াসমিন, রিফাত জাহান কান্তা ও শায়লা আখতার। ২৫টি পেইন্টিং, ৬টি টেরাকোটা ও ৫টি ভাস্কর্য দিয়ে সাজানো এই প্রদর্শনী। গতকাল আন্তর্জাতিক নারী দিবসের বিকেলে যৌথভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন খ্যাতিমান শিল্পী মনিরুল ইসলাম, আবুল বারক আলভী ও শিল্পী তাহেরা চৌধুরী। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত থাকছে শিল্পানুরাগীদের জন্য। ২১ মার্চ শেষ হবে এটি।