রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ রেহেনা আকতার (৪০) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
রেহেনা আকতারের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে ওই ঘটনায় দগ্ধ গৃহকর্মী সখিনা বেগম বুধবার রাত সাড়ে তিনটার দিকে মারা যান। রেহেনা আকতারের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
