ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১১:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষাটি ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ‘গ’ ইউনিটে ১ হাজার ১৭০টি আসনের জন্য আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন।
 
পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এরকম কোনো ইলেক্ট্রনিক যন্ত্র ব্যবহার করা যাবে না বলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।